1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩২ বার

 

জয়পুরহাটের কালাই উপজেলায় ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা ১৫ জুন সোমবার উপজেলা প্রাণীসম্পদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ব্র্যাক কালাই শাখার অফিসার খাতিজা খাতুন। প্রশিক্ষণটি পরিচালনা করেন কালাই উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্ল্যাক কালাই শাখার ম্যানেজার মোঃ মোজাম্মেল হক, সহকারি ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান সার্বিক সহযোগিতায় ঋতুপর্ণা বর্মন কমিউনিটি অর্গানাইজার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি উপজেলার দশটি গ্রাম থেকে আগত ৩১ জন কিশোরী উপকারভোগীকে হাঁস-মুরগি পালন পরিচর্যা রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্তকরণ আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কিশোরীদের পুষ্টির চাহিদা পূরণে এবং পড়াশোনার পাশাপাশি আয় মূলক কাজ হিসেবে মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ সাবে কাজ করে ব্র্যাকের এই ধরনের উদ্যোগে কিশোরীদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে কিশোরীদের মাঝে সচেতনতা বাড়বে উদ্যোক্তা হওয়ার মন মানসিকতা বাড়বে এবং নেতৃত্ব গড়ে উঠবে ট্রেনিং শেষে প্রত্যেককে সনদপত্র দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com