1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় নারী ধর্ষণের অভিযোগে এক যুবক আটক - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় নারী ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ বার

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভুক্তভোগী অভয়নগরের দিয়াপাড়া গ্রামের এক গৃহবধূ কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিচিত আব্দুল্লাহ আল মামুন তাকে মোবাইল ফোনে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। পরে সেখানে দেখা হলে অভিযুক্ত তাকে সঙ্গে নিয়ে কৌশলে গাইদগাছি গ্রামের একটি মেহগনি বাগানে যান। সেখানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বসুন্দিয়া মোড় এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com