
সাগর কুমার বাড়ই , খুলনাঃ গত ২৮ শে ফেব্রুয়ারী ~২০২৪ বুধবার দিবাগত রাত ১০টার দিকে খুলনার তেরখাদা উপজেলার কাগদী দিবাস গোসাইয়ের বাড়ীতে শ্রী শ্রী অশ্বিনী গোসাইয়ের মন্দির চত্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক নিবন্ধিত মহা শংকর অপেরার শ্রী শ্রী হরি – গুরুচাঁদ লীলা প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় যাত্রা পালা ” আদি গুরুযাত্রা ” অনুষ্ঠিত হয়।
ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেরখাদা উপজেলার বার বার নির্বাচিত চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাবশালী নেতা আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ।
আজগড়া বি আর বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নীহার রঞ্জন বাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , আসন্ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব আবুল হাসান মুসল্লী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি ।
এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রা মহিলা কলেজের শিক্ষক দেবাশীষ বিশ্বাস , আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী যথাক্রমে বাবুল মিনা , সেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুল হক ( আনিচ ) , পাখি রানী বিশ্বাস ( মহিলা ভাইস চেয়ারম্যান ) , সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবাস চন্দ্র বাওয়ালী , রেজওয়ান শেখ ( মেম্বার ) , আওয়ামী লীগ ও তাঁর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানকে আরো সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ছোট নকুল খ্যাত বিপুল পাইক ও পূজা বিশ্বাস গান পরিবেশন করে ।