1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে রূপসায় জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে রূপসায় জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮২ বার

 

আগামীকাল শনিবার ( ২০ জুন ) খুলনা মহানগরীর সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্য খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে খুলনার রূপসায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ জুন ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, উপজেলা যুব বিভাগের সহকারী পরিচালক হাফেজ সাইফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, হাফেজ মাওলানা হারুনার রশিদ, মাওঃ আব্দুল গফ্ফার, মোঃ শাফিয়ার রহমান, কাজী হেদায়েতুল্লাহ, তামিম বাদশা, আলম ফকির, আফজাল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, জুম্মান আনসারী, জসিম মোড়ল, ময়েন উদ্দীন, রফিকুল ইসলাম, শুকুর গাজী, রুহুল আমিন, বাকী বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণ অনুষ্ঠািত হয় এবং প্রতিটা ওয়ার্ডে মিছিল বের হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights