1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের অগ্রযাত্রা নতুন গতি পেয়েছে: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের অগ্রযাত্রা নতুন গতি পেয়েছে: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৬ বার

 

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের অগ্রযাত্রা নতুন গতি পেয়েছে। তিনি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোয়া পৌছে যাচ্ছে এবং মানুষের জীবন যাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

মানুষের ভোগান্তি কমছে এবং এলাকার অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে শহর ও গ্রামের বৈষম্য দূর করে সমগ্র দেশকে সমানভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, উন্নয়নের সুফল যেনো সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় সেই লক্ষ্য নিয়েই
সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। খুলনার তেরখাদা উপজেলার প্রতিটা ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধ পরিকর।
তিনি বলেন, জনগণের চাহিদা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তার সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। হেলাল বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

তিনি ২০ জুন দিনব্যাপী তেরখাদা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা প্রদান
করেন। তিনি বলেন, এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি পূরণে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। পরে তিনি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিকেল ৫টার দিকে তিনি আবনালী বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বলেন, মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি উদ্যোগ।

প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ, এবং জেলেদের জীবনমান উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, জেলা বিএনপির সদস্য মোঃ আরিফুর রহমান, মোঃ আনিসুজ্জামান ও মোঃ সাহানুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, মোঃ মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, মহিলা দল নেত্রী কোহিনুর বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ মুন্সী ও মোঃ শামীম আহমেদ রমিজ, ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর, কৃষকদল নেতা মোঃ রাজু চৌধুরী ও মোঃ সাবু মোল্যা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com