1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
​বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব ধর্মের মানুষ এখন নিরাপদ: আজিজুল বারী হেলাল ​ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

​বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, সব ধর্মের মানুষ এখন নিরাপদ: আজিজুল বারী হেলাল ​

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬২ বার

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সময়ে দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করছেন।

তিনি বলেন বিএনপির রাজনীতি এদেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করার রাজনীতি। আমাদের সরকারের সময়ে সারাদেশে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে ধর্মচর্চা চালিয়ে যাচ্ছে। কাউকে তাদের নিজস্ব ধর্মচর্চায় বাধা প্রদান বা অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর সুযোগ দেওয়া হবে না। যদি কেউ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে শক্ত হাতে দমন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র।
তিনি সবসময় সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন। ঠিক তেমনি তার যোগ্য উত্তরসূরী তারেক রহমানও আজ এদেশে সকল ধর্মের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হয়ে উঠেছেন।
তার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং মানুষ বুক ফুলিয়ে নিজেদের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করছে।”


তিনি ২০ শে জুন ( শনিবার ) রাতে খুলন জেলার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটি আয়োজিত কুঁদির বটতলা মন্দিরের বাৎসরিক পূজা ও ১৫৮ তম মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অনুষ্ঠানে কুঁদির বটতলা শ্মশান কালী মন্দির পূজা কমিটির সভাপতি, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,
জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ,মোল্যা রিয়াজুল ইসলাম,
টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি রাজু কুমার দাস , রূপসা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ পাল।

অনুষ্ঠান পরিচালনা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার, ও বিএনপি নেতা ফিরোজ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলদের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান,এসএম আঃ মালেক,দিদারুল ইসলাম,
মন্দির কমিটির পরিতোষ দত্ত, দেবপ্রসাদ পাল, মলয় ঘোষ, তাপস কুমার দেব,প্রশান্ত সাহা, বিজন কুমার দত্ত, শিবপদ দাস, অরুন কুমার পাল,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, রেজাউল ইসলাম রেজা,
মনিরা বেগম, সরদার শিহাব উদ্দীন,সেলিম রেজা, মিন্টু শিকারি, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, মাসুম রেজা, মাসুদ খান, আলিম খান, শাহজামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন,এসএম আবু সাঈদ, মঞ্জু শিকারি, জহিরুল হক শারাদ, বাবুল শেখ, দেলোয়ার হোসেন,জাহাঙ্গীর হোসেন, মহব্বত শেখ, মাসুদ হাওলাদার, নাঈম আহম্মেদ, জাবেদ শেখ, শামীম মোল্যা, আকতার শেখরাজু শেখ, জাফর খান বাবলু,শাহাবাদ শেখ, আসলাম গোলদার, সফর কাজী, ইব্রাহিম শেখ, কবীর শেখ, সাইফুল মোল্যা, সবুজ শেখ, ইয়াসিন গাজী প্রমূখ। এরপর তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com