1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৫ বার

 

গাইবান্ধার জেলা সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তসলিমা আক্তার মিম (১০) এবং জহুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রফি (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলেও বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রফি। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলেও চিকিৎসা গ্রহণের পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। গ্রামের পরিবেশও হয়ে উঠেছে ভরাক্রান্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com