1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে কৃষকেরা পেলেন গাছের চারা, জৈবসার ও খুঁটি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে কৃষকেরা পেলেন গাছের চারা, জৈবসার ও খুঁটি

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৬ বার

সিরাজগঞ্জের কাজিপুরের ৩৩০ জন কৃষক পেলেন গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি।সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতের এইসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
শুক্রবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com