1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে নীলফামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৭ বার

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে সারাদেশের ন্যায় নীলফামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার(৬জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নীলফামারীর যৌথ উদ্যোগে র‌্যালি, গাছের চারা বিতরণ, সম্মানানা প্রদান, আলোচনা সভা এবং সদস্যের মাঝে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরডিবি জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুর হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফজলুর রহমান মোহসিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ারুল আলম প্রধান, নুর আলম, বিআরডিবি আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এম আবুল হোসেন শাহ, উপকারভোগী আয়নাল হক ও সুলতানা বেগম।
এরআগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই কার্যালয়ে ফিরে শতাধিক সদস্যের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন অতিথিগণ।
বিআরডিবি জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুর হোসেন মিয়া জানান, দিবস ঘিরে বিআরডিবির ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করায় সুলতানা বেগম ও আয়নাল হককে সম্মাননা প্রদান করা হয়।
উপ-পরিচালক বলেন, দশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা আয়নাল হককে ব্যবসা সম্প্রসারণে আরো এক লাখ টাকার ঋণের চেক প্রদান করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী পল্লী উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়েছেন। এরফলে মানুষের জীবন মানের যেমন উন্নয়ন হবে তেমনি পরিবর্তন আসবে সমাজেরও।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights