1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

 

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে রূপসা অফিসার্স ক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক সানজিদা রিকতা।
রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা থানা অফিসার ইনচার্জ মো. আবদুর রাজজাক মীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফরিদ উদ্দীন ও নুসরাত শারমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব পাল, নুর ইসলাম মোড়ল, মো. শুকুর আলামিন, উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী ও এফপিএবি এনজিওর কর্মীরা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। সেবা প্রদানে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ এবং ঘাটভোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
এসময় লাবনী আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন নুসরাত শারমিন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন নুর ইসলাম মোড়ল এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন মমতাজ পারভিন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com