1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সেলিম পারভেজ রনি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সেলিম পারভেজ রনি

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকার বাসিন্দা মোঃ সেলিম পারভেজ রনি সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ, বাবা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, সংবাদটিতে প্রকাশিত তথ্য বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
‎রবিবার (১৩ জুলাই) এক লিখিত প্রতিবাদলিপিতে সেলিম পারভেজ রনি বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে তার ও তার বাবা মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার আপন চাচা আবুল কালাম আজাদ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন।
‎তিনি আরও জানান, পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং তাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভুল তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে সরবরাহ করা হয়েছে। যথাযথ তথ্য যাচাই ছাড়াই সেই তথ্য প্রকাশ করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
‎লিখিত বক্তব্যে সেলিম পারভেজ রনি বলেন, তিনি এবং তার বাবা কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত নন। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ব্যক্তিগত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‎তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে যেন অবশ্যই তথ্যের সত্যতা একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়। একই সঙ্গে তিনি ইতোমধ্যে প্রকাশিত সংবাদের যথাযথ সংশোধনী বা প্রতিবাদ প্রকাশেরও আহ্বান জানান।
‎সেলিম পারভেজ রনি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে আইনগতভাবে বিষয়টির প্রতিকার চাইবেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের প্রতি গুজব বা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com