1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৩ বার

সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাফিজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আ হ ম আলাউদ্দিন। তিনি বলেন, আদর্শ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত যুবসমাজই একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ ইমরান হুসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী মুহাম্মাদ আইনুল হক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মাদ শুয়াইব সোহান।
এছাড়াও অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি-সাধারণ সম্পাদক, দায়িত্বশীল, বিপুলসংখ্যক যুবক এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে আদর্শবান, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ যুবসমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা যুবসমাজকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ, সমাজে শান্তি, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com