
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ নাজমুল হক (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) উপজেলার পাঁচগাছি এলাকায় কাজিপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাজমুল হককে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নাজমুল হক পাঁচগাছি এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তার মায়ের নাম নারগিছ খাতুন। তিনি সোনামুখী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)গ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) সারণির ক্রমিক ১৬ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।