1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অবৈধ মামলার তদবিরে টাকার পাহাড়? বগুড়া জজ কোর্টের পিয়ন তালেবের সম্পদের অনুসন্ধানের দাবি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অবৈধ মামলার তদবিরে টাকার পাহাড়? বগুড়া জজ কোর্টের পিয়ন তালেবের সম্পদের অনুসন্ধানের দাবি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

বগুড়া জজ কোর্টের কিছু কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন একই স্থানে চাকরির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মামলায় তদবির এবং অবৈধভাবে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তালিকায় অর্থঋণ আদালতের পিয়ন আবু তালেবের নামও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বগুড়া জজ কোর্টে দীর্ঘদিন কর্মরত কিছু কর্মচারী বিভিন্ন জটিল মামলায় তদবিরের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। তাদের কারও ফ্ল্যাট-বাড়ি, কারও একাধিক ভবন এবং কারও নামে বিপুলসংখ্যক অটোরিকশা রয়েছে বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, পিয়ন আবু তালেবের মালগ্রাম স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি বহুতল ভবন এবং প্রায় ২০ থেকে ২৫টি অটোরিকশা রয়েছে। এসব সম্পদের প্রকৃত উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।

এলাকাবাসীর দাবি, আবু তালেবের নামে থাকা সম্পদের প্রকৃত হিসাব ও আয়ের উৎস খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রয়োজন। তদন্ত হলে তার প্রকৃত সম্পদের পরিমাণ এবং এসব সম্পদ বৈধ না অবৈধ—তা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে আবু তালেবের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com