1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ভাতা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ভাতা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার

 

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের কেন্দ্রীয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় এ অনুষ্ঠান থেকে দেশের ৬৪ জেলায় একযোগে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ১৫ আগষ্ট (শনিবার) দুপুরে সরাসরি সম্প্রচার করা হয়। পরে খুলনার রূপসা উপজেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাঝে iBAS++ ও EFT-এর মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. হাফিজুর রহমান, চিত্ত রঞ্জন মজুমদার, সুধাংশু পোদ্দার, মো. রেজাউল করীম, বিমল কৃষ্ণ মজুমদার, পঞ্চানন রায়, মো. হেলাল উদ্দীন, সঞ্জয় মন্ডল, অর্জুন চন্দ্র মন্ডল, অনিমা কুন্ডু, কৃষ্ণ পদ বালা প্রমূখ।

অনুষ্ঠানে রূপসা উপজেলার মোট ৫০ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়।বক্তারা বলেন, iBAS++ ও EFT-এর মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়ার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। সরকারের এ উদ্যোগে শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights