নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে পরিবারের আকুতি

রাজশাহীর বাঘা থানার এক কিশোরী নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরীটির মানসিকভাবে কিছুটা সমস্যা রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বগুড়ায় কিশোরীটিকে দেখা যায়। পরে কয়েকজন ব্যক্তি ফোন করে বিষয়টি তার পরিবারকে জানান। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৬২২।

কেউ কিশোরীটিকে কোথাও দেখতে পেলে বা তার সন্ধান পেলে নিজে কোনো ঝুঁকি না নিয়ে তাকে নিরাপদ স্থানে রেখে দ্রুত নিকটস্থ থানায় খবর দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: কিশোরীর বাবা—০১৭১৩-৫৮৯৫৮৪।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরীকে খুঁজে পেতে সহায়তাকারীকে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে দ্রুত সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে পরিবারের আকুতি

আপলোডের সময় : 09:42:21 pm, Sunday, 16 August 2026