1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আসগর আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, জামায়াতে ইসলামী ডোমার পৌরসভা শাখার আমীর দেলোয়ার হোসেন, মৎস্যচাষী তরিকুল ইসলাম শিমুল প্রমূখ। শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com