
১৮ আগস্ট দুপুর ১২ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা, উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোঃ বিল্লাল হোসেন ও এস কে নাসির আহমেদ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ সহ আরও অনেকে। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।