
বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুর হক চৌধুরী হিরুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
তাঁর সুস্থতা কামনা করে বলা হয়েছে, “ইয়া আল্লাহ, আপনার রহমত ও শেফায় তাঁকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দিন। আমিন, ইয়া রব্বুল আলামিন।