1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নারীঘটিত দ্বন্দ্বে কাহালুতে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ গুরুতর আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নারীঘটিত দ্বন্দ্বে কাহালুতে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার

বগুড়ার কাহালুতে নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল মান্নান বাদল (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর সোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাদল ওই গ্রামের মৃত দবির আলীর ছেলে।

স্থানীয় ও গোপন সূত্রে জানা গেছে, নারীঘটিত বিষয় নিয়ে বাদলের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com