
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা থানার অভিযানে ১০ লিটার চোলাই মদসহ শ্রীমতি সুরভী (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মান্দা থানাধীন ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুরভী উত্তর কাঞ্চন গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সুরভী নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে বিভিন্ন কোমল পানীয়ের বোতলে ভরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার পাশাপাশি চোলাই মদের মতো অবৈধ ও অস্বাস্থ্যকর মাদকদ্রব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।