1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী থেকে তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬ বার

আন্দালিব রহমান পার্থ একজন বিশিষ্ট বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী এবং সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জোটসঙ্গী হিসেবে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা এবং একাধিকবার কারাবরণ করে নিজের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পা রাখলেন এক নতুন দিগন্তে ।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী শুক্রবার দিবাগত মধ্যরাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান , ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এবং তারেক রহমান সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর সাবেক অধ্যক্ষ। তিনি ২১ আগষ্ট, ২০২৬ এ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্ম ও বংশ আন্দালিব রহমান পার্থ ২০ এপ্রিল ১৯৭৪ খ্রীষ্টাব্দের বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলা দ্বীপের একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলমান খান্দানে জন্মগ্রহণ করেন, যারা বালিয়ার তালুকদার বংশ হিসাবে পরিচিত। তাঁর পূর্বপুরুষ মুঙ্গা খাঁ আঠারো শতাব্দীতে আফগানিস্তানের গরমশির হতে বৃহত্তর বরিশালের সালুকা গাঁওয়ে বসবাস শুরু করেন। মুঙ্গা খাঁর ছেলে শেখ মহম্মদ সম্ভবত মোগলদের রাজস্ব কর্মকর্তা ছিলেন তাই শিকদার খেতাব লাভ করেছিলেন। ভোলার বালিয়া ও গজারিয়া এলাকায় খারিজা তালুক পেয়ে খান্দানটি সালুকা হতে বালিয়ায় আসে। পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইঝি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন।
প্রারম্ভিক জীবন
আন্দালিব রহমান পার্থ একজন বিশিষ্ট বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী এবং সংসদ সদস্য। তিনি ২০ এপ্রিল ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তার শৈশব এবং কৈশোরকাল কেটেছে বাংলাদেশে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চশিক্ষার জন্য তিনি দেশের বাইরে গমন করেন। পরবর্তীতে, তিনি বাংলাদেশ জাতীয় পার্টির একজন সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় অংশগ্রহণ করছেন।
শিক্ষা
আন্দালিব রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্র জীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র৷
কর্মজীবন
তিনি ১৯৯৭ সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় পাস করেন। এরপর দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং ৩ বছর তার সাথে কাজ করেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবন
২০০০ সাল থেকে আন্দালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। ২০০৮ সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা-১৭ ও ভোলা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com