ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও কর্মীসভা

ঠাকুরগাঁওয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে মন্দিরপাড়া এলাকায় কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে এই আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংগঠনিক সম্পাদক সুকুমার রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাম কৃষ্ণ রায়সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সত্যজিৎ কুমার কুন্ডু  বলেন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য বারের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জেলায় পালন করা হবে। এছাড়াও কর্মীসভা উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও কর্মীসভা

আপলোডের সময় : 10:51:25 am, Sunday, 23 August 2026