1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার

 

খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে ২৩ আগস্ট সকাল ১১ টার দিকেসংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শিমুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিটিএ কমিটির সভাপতি ও সমাজসেবক শেখ মনিরুজ্জামান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এম মফিজুল ইসলাম জুম্মান ও বিএনপি নেতা মোঃ মোবাস্বার আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম সেলিম আহমেদ, অবঃ শিক্ষক পরিমল কান্তি মন্ডল ও মোঃ হেকমত আলী, শিক্ষক মোঃ শাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ তৌহিদুল ইসলাম, ডাঃ রুমান হোসেন, ছাত্র এহসান আহমেদ, ছাত্রী তাসনিম হাসান তুবা,ঝুমারা খাতুন ও শ্রাবন্তী রায় পায়েল। অনুষ্ঠানে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights