1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্বের সবচেয়ে বিষাক্ত ৫ মাছ, খেলে নিশ্চিত মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্বের সবচেয়ে বিষাক্ত ৫ মাছ, খেলে নিশ্চিত মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩২ বার
বিশ্বের সবচেয়ে বিষাক্ত ৫ মাছ, খেলে নিশ্চিত মৃত্যু

ফিচার ডেস্ক,
মাছ খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যার পাল্লাটা একটু ভারি। তবে মাছ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। সে যাই হোক, মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া এক বেলাও চলে না। মাছের নানান পদ আমাদের রসনা মেটায়। তবে বিশ্বের এমন কিছু মাছ আছে যেগুলো বিষাক্ত, খেলে নিশ্চিত মৃত্যু।

১. পাফার ফিশ
বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হল পাফার ফিশ। কারণ হলো শরীরে মারাত্মক বিষের উপস্থিতি। পাফার ফিশের মধ্যে রয়েছে টেট্রডক্সিন। এটি নিউরোটক্সিক এবং স্নায়ুবিক সংক্রমণকে বাধা দেয় যা থেকে পক্ষাঘাত এমনকি মৃত্যুও হতে পারে। এই বিষ মাছের লিভার, ডিম্বাশয় এবং চামড়ায় পাওয়া যায়।

২. স্টোন ফিশ
বিষাক্ত হওয়ার নিরিখে পাফার ফিশের থেকে কমতি নয় স্টোন ফিশ। এগুলো পানির নিচে অবস্থিত পাথরের মতো দেখতে হওয়ায় সহজে তাদের দেখলে চিহ্নিত করা যায় না। এই মাছের বিষ থলি থাকে এর পিঠের উপর অবস্থিত কাটার মতন মেরুদন্ডে। অত্যাধিক ব্যথা, দ্রুত ফোলা ভাব, টিস্যু জনিত মৃত্যু, পেশীর দুর্বলতা, অস্থায়ী পক্ষাঘাত হতে পারে।

৩. লায়ন ফিশ
লায়ন ফিশও খুবই বিষাক্ত। বেশিরভাগ লায়নফিশ প্রাকৃতিকভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরে বাস করে। এর শরীরের ভেতরে, চামড়ায়, কাঁটায় সাধারণত বিষ থাকে। এই মাছগুলোর একটি স্টিং চরম ব্যথা, ফোলাভাব এবং খুব গুরুতর ক্ষেত্রে কার্ডিওভাসকুলার হতে পারে।

৪. স্টিংরে ফিশ
এই মাছের বিষও খুবই বিজজ্জনক। স্টিংরে ফিশের বিষ সাধারণত কার্ডিওটক্সিক হয়। ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব আমেরিকায় দেখা যায়। এর মধ্যে অন্যতম উজ্জ্বল নীল রঙের দাগ বিশিষ্ট স্টিংরে যা সবচাইতে বিষাক্ত।

৫. বক্স ফিশ
এগুলোর টাস্ক ফিশ ও পাফারফিশের সঙ্গে সম্পর্কিত হলেও পাফারফিশ এর মত অতটা বিষাক্ত নয়। তবে এদের বিষের সাথে নিজেদের রক্ষা করার একটি আশ্চর্য উপায় রয়েছে। যখন এটি বিপদ মনে করে তখন তাদের ত্বক থেকে বিষ নির্গত করে ও আশেপাশের জলজীবনকে বিষাক্ত করে তোলে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com