1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩২ বার

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম শাওন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন দাশুড়িয়া ইউনিয়নের আথাইল শিমুল গ্রামের ইউনুস আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে ঈশ্বরদী-পাবনা সড়ক দিয়ে যাচ্ছিলেন শাওন। এ সময় দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত যানবাহন তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা শাওনকে অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালে ভর্তি করেছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাবরিনা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে আনা হয়েছিল।

এ ঘটনায় নিহতের চাচা মো. দুলাল মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত যানবাহন চালকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে অজ্ঞাত যানবাহন শনাক্তের বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights