1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভোলার চরফ্যাশনে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে যুবক কারাগারে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভোলার চরফ্যাশনে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে যুবক কারাগারে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ বার

ভোলার চরফ্যাশনে এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার নির্যাতনের অভিযোগে রাকিব মাতাব্বর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিব চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল হকের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. আলমগীর বাদী হয়ে গত ২২ মে ২০২৬ তারিখে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন (মামলা নং-২৬)। এজাহারে অভিযোগ করা হয়, আসামি রাকিব দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে চরফ্যাশন বাজারের একটি আবাসিক হোটেলের ৪০৩ নম্বর কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্যাতন করা হয়।

মামলার বিবরণে আরও উল্লেখ রয়েছে, গত ২২ মে রাত আনুমানিক ১২টার দিকে রাকিব কৌশলে বাদীর বসতঘরে প্রবেশ করেন। সেখানে ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে পুনরায় নির্যাতন করা হয়। এ সময় ভুক্তভোগীর মা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে রাকিব ধস্তাধস্তি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ঢাকার র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে রাকিব মাতাব্বরকে আটক করেন। পরবর্তীতে চরফ্যাশন থানা পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ভোলার চরফ্যাশনে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাকিব মাতাব্বর (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights