1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার

 

৩১ শে আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, বিএনপি নেতা যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার ও সমীর কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, তেরখাদা ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায় ও বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন দিপু, তথ্য আপা তাছলিমা খাতুন, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, বিএনপি নেতা ও নিউ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন বাবু।
সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যানগণ ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তেরখাদায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। দ্বন্দ, সংঘাত নেই বললেই চলে। বক্তারা মাদক নির্মূলে প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights