
৩১ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, থানার অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধেশ্যাম ঘোষ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য আপা তাছলিমা খাতুন, সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার গণ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।