1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ, সকালে হাসপাতালে মৃত্যু; সড়ক অবরোধ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ, সকালে হাসপাতালে মৃত্যু; সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চোর সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, নিশিন্দারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবিএম শাফি, তার মেঝো ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন ওই যুবককে চোর সন্দেহে ধরে নিয়ে রাতভর নির্যাতন করেন। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যাওয়া হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights