1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ২০০ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ২০০ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

বগুড়ার গাবতলীতে ২০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও একটি অটোরিকশাসহ মো. বাবুল মণ্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল মণ্ডল উপজেলার মড়িয়া গ্রামের হাফিজার মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানার একটি দল গোলাবাড়ী বাজার সংলগ্ন রিপনের অটোরিকশার দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় বাবুল মণ্ডলকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৮ হাজার টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার বাবুল মণ্ডলের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights