1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিএনজি চালক মিলন হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিএনজি চালক মিলন হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার

সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলায় তদন্তে উঠে আসা দুই পলাতক আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (৩১ আগস্ট) রাতে ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাজাহানপুর উপজেলার বাসিন্দা মো. আবুল কাশেম প্রামানিক (৫০) ও মো. রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি দল ৩১ আগস্ট রাত ১১টা ৩৫ মিনিটে শাজাহানপুর থানার বেতগাড়ী ২য় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এরপর ১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে একই উপজেলার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল ৮টার দিকে সিএনজি নিয়ে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চালক মিলন মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে ৭ আগস্ট সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে স্বজনরা সিরাজগঞ্জের তাড়াশ থানার রানীদিঘী মৌজার বেড়খালী এলাকায় একটি ডোবার পানিতে কচুরিপানার মধ্যে মিলনের মরদেহ দেখতে পান। পরে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্তে গ্রেপ্তার দুই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights