1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার

বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামীম শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের একটি চালান পাচারের তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বরইতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাঝিড়া-সাহানগরগামী পাকা সড়কের উত্তর পাশে আনোয়ার নার্সারির সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা শামীম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম শেখ শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: সহিদ শেখ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights