1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে অর্থ আত্মসাতের মামলায় মূল আসামী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে অর্থ আত্মসাতের মামলায় মূল আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

উৎপল ঘোষ যশোর জেলা প্রতিনিধি: নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যম জানতে পারে যে, ডিএমপি ঢাকার পল্লবী থানার মামলা নং- ৪৪। প্রতারণা পূর্বক অর্থ আত্মসাৎ মামলার মূল আসামী জহিরুল ইসলাম ওরফে বাপ্পী (৩৩) বিচার চলাকালীন সময় নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দেওয়ায়, বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন খিতিরদিয়া গাজীর মোড় এলাকায় আত্মগোপনে করে।

র‍্যাব -৬,সিপিসি -৩ কোম্পানি কমান্ডার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আভিযানিক দলটি খিতিরদিয়া গাজীর মোড়ে এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার আসামী রফিকুল ইসলামের পুত্র মোঃ জহিরুল ইসলাম ওরফে বাপ্পী (৩৩ )গুলশান ঢাকা থেকে থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মামলার বাদী যশোর জেলার হামিদপুর এলাকার মোঃ নিজামউদ্দিন এর নিকট সু-কৌশলে নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের অডিটর (অফিসার) হিসেবে পরিচয় দিয়ে বাদীর ছেলে ও ভাগ্নেকে চাকুরী দেওয়ার কথা বলিয়া প্রায়ই ১৯ লক্ষ টাকা প্রতারণা পূর্বক হাতিয়ে নেয়। এ সময় বাদীকে প্রতারক জহিরুল ইসলাম ওরফে বাপ্পী স্বাস্থ্য অধিদপ্তরের অডিটর হিসেবে বিশ্বাস করার জন্য ভূয়া আইডি কার্ড প্রদর্শন করে। টাকা নেওয়ার কিছুদিন পর প্রতারক বাদীর ছেলে ও ভাগ্নের চাকুরীর ভূয়া নিয়োগপত্র হাতে দিলে, বাদী মোঃ নিজামউদ্দিন এর সন্দেহ হয় এবং তিনি ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রতারকের পরিচয় সম্পর্কে অবগত হয়ে ডিএমপি ঢাকার পল্লবী থানায় গিয়ে তার বিরুদ্ধে চাকুরী দেওয়ার কথা বলিয়া প্রতারণা পূর্বক অর্থ আত্সাতের মামলা দায়ের করেন। প্রতারক জহিরুল ইসলাম বাপ্পী সম্পর্কে তদন্তে আরো জানা যায়, প্রতারক জহিরুল ইসলাম বাপ্পী বিভিন্ন এলাকায় গিয়ে কৌশল অবলম্বন করে একাধিক পরিবারের সাথে সু-সম্পর্ক স্থাপন করে এবং নিজেকে কখনো খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কখনো স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিতো। এছাড়াও বিশ্বাস অর্জনের ভুয়া আইডি কার্ড ব্যবহার করতো এবং ছেলে-মেয়েদের চাকুরী নিয়ে দিবে মর্মে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। গ্রেফতারকৃত আসামী জহিরুল ইসলাম বাপ্পী (৩৩) এর বিরুদ্ধে বর্তমানে ডিএমপি ঢাকার পল্লবী থানার ০১ টি প্রতারণা মামলা ও যশোর জেলার কোতয়ালী মডেল থানার ০১ টি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু ছিল।
গ্রেফতারকৃত আসামীকে ডিএমপি ঢাকার গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com