1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চলন্ত ট্রেনের খাবার গাড়িতে নারীকে ধর্ষণ: থানায় মামলা, গ্রেফতার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চলন্ত ট্রেনের খাবার গাড়িতে নারীকে ধর্ষণ: থানায় মামলা, গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা সীমানায় চলন্ত ট্রেনের খাবার গাড়িতে (ক্যান্টিন) এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে ওঠেন। ট্রেনে অবস্থানকালে খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই নারীর চিৎকারে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

চলন্ত ট্রেনে পুলিশ প্রহরা ও ডিউটি থাকা সত্ত্বেও খাবার গাড়িতে এমন ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে অবহেলা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ যাত্রীরা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় খাবার গাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশ সদস্য এবং মোট ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় অভিযুক্ত এক কর্মচারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন, যেখানে পুলিশ সদস্যদেরও নাম এসেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights