1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

প্রশান্ত কুমার (শান্ত), নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার

বগুড়ার নন্দীগ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল সরোয়ার আলম (৫০) নামের এক সাবেক সেনা সদস্য।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মধ্যরামচন্দ্র পুর গ্ৰামের মৃত শামসুল হুদার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নাটোর যাওয়ার পথে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা শহীদ জোহা ফিলিং স্টেশনের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় সরোয়ার আলমকে উদ্ধার করে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্বাস আলী এতথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com