1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজের করণীয় নিয়ে সেমিনার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজের করণীয় নিয়ে সেমিনার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার

মাদকাসক্তি থেকে মুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে বগুড়ায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়া চেম্বার অব কমার্স ভবনে ‘মাদকাসক্তি মুক্ত সমাজ গঠনে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম.এস.এম. আতিকুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের পরিচালক ও টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান।

এ সময় বগুড়া চেম্বারের পরিচালকবৃন্দ, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, ব্যবসায়ী সমাজ, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা সরকারের ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যবসায়ী সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারটির আয়োজন করে বাডস হাসপাতাল, বগুড়া। এতে সহযোগিতা করে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights