1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় গতানুগতিক কৃষিকে স্মার্ট কৃষিতে রুপান্তর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় গতানুগতিক কৃষিকে স্মার্ট কৃষিতে রুপান্তর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩০ বার

মোঃ ইউসুফ আলী নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক শিক্ষিত তরুণ লেখাপড়ায় উচ্চতর ডিগ্রি শেষ করে নিজ গ্রামে স্বপ্ন অঙ্কুর এগ্রোর্ফাম নামক একটি কৃষি র্ফাম গড়ে তুলেছেন।

তিনি গতানুগতিক ফসল চাষ না করে আধুনিক পদ্ধতিতে ফসল চাষ করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করছেন৷ ইতিমধ্যে, তার নেপালী সাগর কল,চায়না-৩ লেবু, ও বলসুন্দরী কুলের বম্পার ফলন দেখে এলাকাবাসী অবাক হয়েছেন।

এছাড়াও তিনি দেশি ও ফিলিপাইন ব্লাক আখ চাষ করে সফলতা অর্জন করেছেন। ফল বাগানের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন দেশী-বিদেশী ফলের চারার নার্সারি।স্বপ্ন অংঙ্কুর এগ্রো ফার্ম নামে একটি ইউটিউব চ্যানেল আছে তার।

সেখান থেকে অর্ডার পেয়ে প্রতিদিন তার নিজ ফার্মের চারা দেশের নানান প্রান্তে পৌঁছে দিচ্ছেন। স্বপ্ন অঙ্কুর এগ্রোর্ফামের পরিচালক উজ্জ্বল আহমেদ জানান, এই বার তিনি সাগর কলা চারা বিক্রি করে তিন লক্ষ টাকা আয় করেছেন।

আর বলসুন্দরী কুল ও লেবু চারা বিক্রি করছেন দুই লক্ষ বিশ হাজার টাকা। তার পরিকল্পনা রয়েছে এই কৃষি র্ফাম আরও বৃহৎ আকারে করার।

এতে করে এলাকার বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।তিনি বলেন, তার বাগানে এখন ৩ জনলোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

গত বছর তার বাগানে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু পরিদর্শনে এসে বলেন, উচ্চ শিক্ষিত তরুণ যুবক চাকরির পিছনে ছোটাছুটি না করে কৃষি সেক্টরে এসেছে এতে করে দেশের কৃষি উন্নত হচ্ছে। তার এই কৃষি কাজের সফলতা শুধু বগুড়ার নয় বাংলাদেশের তরুণ শিক্ষিত সমাজের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত।

উজ্জ্বল আহমেদ তার আশেপাশের এলাকাতে তার নিজের চারা দিয়ে বেশ কিছু বাগান করে দিয়েছেন।এতে করে নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে।কৃষক থাকবে সুখে বেশ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights