1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় ওষুধ সরবরাহে বাধা নিয়ে মন্তব্যের জেরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ইহুদিবিদ্বেষী বললেন মার্কিন রাষ্ট্রদূত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় ওষুধ সরবরাহে বাধা নিয়ে মন্তব্যের জেরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ইহুদিবিদ্বেষী বললেন মার্কিন রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

গাজায় মানবিক পরিস্থিতির অবনতি এবং ওষুধ সরবরাহে ইসরাইলের বাধার বিষয়টি সামনে আলায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে অভিযুক্ত করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি দাবি করেন, ব্রিটিশ সরকারের ইহুদিবিদ্বেষের কোনো সীমা নেই এবং তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তিনি মিলিব্যান্ডের মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই।

এর আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন এড মিলিব্যান্ড। সেখানে তিনি জানান, গাজায় অবস্থানরত বেশ কয়েকজন মানুষের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং সেখানকার ভয়াবহতা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে, গাজায় জীবন রক্ষাকারী ওষুধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে জরুরি চিকিৎসার অপেক্ষায় থাকা অনেক শিশু মৃত্যুবরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, এড মিলিব্যান্ড নিজেও একজন ইহুদি। গাজায় ওষুধ প্রবেশে বাধা এবং শিশুদের চিকিৎসা না পাওয়ার বিষয়ে তার এই মানবিক উদ্বেগের পরই মার্কিন রাষ্ট্রদূত তাকে ইহুদিবিদ্বেষের অভিযোগে অভিযুক্ত করলেন। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights