1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পৃথিবীর এমন ছবি আগে দেখেনি কেউ! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পৃথিবীর এমন ছবি আগে দেখেনি কেউ!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪১ বার
পৃথিবীর এমন ছবি আগে দেখেনি কেউ!

নিউজ ডেস্ক : চাঁদের পৃষ্ঠে অবতরণের পর যুক্তরাষ্ট্রের অডিসিয়াস মহাকাশযানটি উল্টে গেছে। এমনটি ধারণা করছে নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস ও নাসা। তবে এবার জানা গেল, এটি একটি নির্দিষ্ট সময় পর জেগে উঠতে পারে। কিন্তু তার জন্য লেগে যাবে কয়েক সপ্তাহ। অডিয়াস মহাকাশযানটি ‘নিষ্ক্রিয়’ হওয়ার আগে অবশ্য পৃথিবীর একটি ব্যতিক্রম ছবি। যা ইনটিউটিভ মেশিনস নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে। যেখানে দেখা যায়, চাঁদের এবড়োথেবড়ো মাটি।

একটু গভীরভাবে দেখলে একটু দূরে দেখা যাবে অর্ধচন্দ্রাকৃতির পৃথিবীর একটি ছায়া, এখানেই মানুষের বাস। এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা ছবিতে ইনটিউটিভ মেশিনস বলছে, ‘নিস্তেজ হওয়ার আগে দারুণ এক কাজ করেছে অডিসিয়াস। গত ২২ ফেব্রুয়ারি এই ছবি তোলা হয়। আমাদের হাতে এল আজ। তাতে পৃথিবীকে দেখা যাচ্ছে। শুভরাত্রি ওডি। আশা করছি আবার তোমার কথা শুনতে পাবো।’ অ্যাপোলো চন্দ্রাভিযানের ৫০ বছর পর এই প্রথম চাঁদে কোনো মহাকাশযান পাঠায় আমেরিকা। গত মাসের শেষদিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে এটি।

পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় নির্মাতা প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়। জানা গেছে, অভিযানটি নাসার একটি প্রকল্পের অংশ। এর আওতায় চাঁদে সরঞ্জাম নিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে তারা। অডিসিয়াস অভিযান পরিচালনায় ইনটিউটিভ মেশিনসকে ১১ কোটি ৮০ লাখ ডলার দিয়েছে নাসা। যদিও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

চাঁদে মহাকাশযানটি পাঠিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। নোভা-সি ল্যান্ডারে নাসার ছয়টি ব্যক্তিগত পেলোড রয়েছে। এসব পেলোড চাঁদের আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান চালাবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights