গাইবান্ধায় কাদায় বেহাল সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে শিশুরা—সংস্কারের দাবি

গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া ও আদর্শপাড়ায় জলাবদ্ধতার পর এখন কাদা ও চলাচলের অনুপযোগী সড়ক নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিদিন কাদা মাড়িয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে তাদের।

সম্প্রতি ধারণ করা ছবি ও ভিডিওতে দেখা যায়, সরু ও কাদায় ভরা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। কাদার কারণে সড়কটি পিচ্ছিল হয়ে থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক ও বই-খাতা নষ্ট হওয়ারও শঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসন ও সড়ক উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হলেও দীর্ঘদিন ধরে নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টদের বিষয়টি একাধিকবার জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।

সাইনবোর্ডের তথ্য অনুযায়ী, এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় মাঝিপাড়ায় ১৬০ মিটার আরসিসি সড়ক এবং আদর্শপাড়ায় ৮০ মিটার আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণের কাজ নেওয়া হয়। প্যাকেজ নম্বর—এলজিসিআরআরপি/গাইবান্ধা/২০২৩-২৪/ডব্লিউ-০১। কাজের তারিখ উল্লেখ রয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি।

প্রকল্পটি বাস্তবায়ন করছে গাইবান্ধা পৌরসভা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে সাইনবোর্ডে মেসার্স বসুন্ধরার নাম উল্লেখ রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা নির্মাণকাজের কারণে সড়কের এমন বেহাল দশা হয়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিশু ও শিক্ষার্থীরা।

এলাকাবাসী বলছেন, দ্রুত সড়ক ও ড্রেনের নির্মাণকাজ শেষ করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

তাই কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কাদামুক্ত ও চলাচলের উপযোগী করে সড়ক সংস্কার এবং অসমাপ্ত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Verified by MonsterInsights

গাইবান্ধায় কাদায় বেহাল সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে শিশুরা—সংস্কারের দাবি

আপলোডের সময় : 08:51:24 pm, Saturday, 12 September 2026