খুলনা দিঘলীয়ায় তিনতলা ভবনের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনার দিঘলিয়া উপজেলায় একটি তিনতলা ভবনের পেছন থেকে মোঃ হাবিবুর রহমান ওরফে সায়েম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওরফে সায়েম দিঘলিয়া এলাকার মোঃ রফিকুল ইসলাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এলাকার লোকজন মোঃ আজিজুর রহমানের তিনতলা ভবনের পেছনে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তার মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সায়েমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে এলাকায় চুরির অভিযোগ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনতলা ভবনের ছাদ থেকে একটি লোহার দরজা চুরি করে ভবনের পেছনের অংশ দিয়ে আমগাছ বেয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যেতে পারেন।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা ও মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

খুলনা দিঘলীয়ায় তিনতলা ভবনের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোডের সময় : 10:58:26 pm, Saturday, 12 September 2026