বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ছাত্রদলের লিফলেট

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বগুড়া জেলা ছাত্রদল। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার পরিচ্ছন্নতা জোরদার ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করতে কলেজ ক্যাম্পাসে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। শিক্ষার্থী, পথচারী ও আশপাশের মহল্লায় লিফলেট বিতরণ কার্যক্রম তদারকি করছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

পথসভায় নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। শুধু নির্দিষ্ট কোনো এলাকায় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু বিস্তার ঠেকানো সম্ভব। নাগরিকদের বাসাবাড়ি, কর্মস্থল, আশপাশের এলাকা পরিষ্কার রাখা, দীর্ঘদিন জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টবসহ অন্যান্য স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাগিদ দিচ্ছেন ছাত্রদল নেতারা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকারি আজিজুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি, অনিক আহমেদ, ফাহাদ ইসলাম, রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, ইউনিট নেতা ইউনুস আলী, নূর মোহাম্মদ রিফাত, ফজলে রাব্বি, শাহরিয়ার হাবিব রিফাত, জিহাদ হোসেন, ইবনুর হোসেন, আসিফ তালুকদার, সজল আহমেদ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ছাত্রদলের লিফলেট

আপলোডের সময় : 08:50:14 pm, Sunday, 13 September 2026