দৌলতপুরে পারিবারিক বিরোধে হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও তার ছেলের হাসুয়ার কোপে ইমদাদুল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার শেহালা গ্রামের বাদালপাড়ায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে অপর একজন মারাত্মক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে বড় ভাই বজলু ও তার ছেলে ধারালো হাসুয়া নিয়ে ইমদাদুলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইমদাদুল মৃত্যুবরণ করেন।
হামলার সময় ইমদাদুলকে বাঁচাতে এগিয়ে এলে আরও এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। হামলায় তার পেটের অংশ ক্ষতবিক্ষত হয়ে ভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দৌলতপুরে পারিবারিক বিরোধে হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ১

আপলোডের সময় : 10:49:43 pm, Sunday, 13 September 2026