গাইবান্ধা সরকারি কলেজে অর্থনীতি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের ১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের প্রধান জনাব মোঃ হেলাল সরকার এর সভাপতিত্বে উক্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে জানা গেছে।
অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য এ নবীন বরণকে ঘিরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও নবাগতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সহপাঠীদের পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

গাইবান্ধা সরকারি কলেজে অর্থনীতি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

আপলোডের সময় : 08:22:50 pm, Monday, 14 September 2026