হরমুজ প্রণালিতে উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশসীমায় একটি উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের পশ্চিমাঞ্চলে ড্রোনটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়। সোমবার বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নির্দেশনায় পরিচালিত অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এই ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে ভূপাতিত হওয়া ড্রোনটি কোন দেশের বা কার মালিকানাধীন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

হরমুজ প্রণালিতে উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আপলোডের সময় : 11:25:33 am, Tuesday, 15 September 2026