
কবর থেকে আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার শামীম জাহাঙ্গীরের লাশ উত্তোলনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি লালা প্রামানিক (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পশ্চিম দক্ষিণনগর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লালা প্রামানিক মৃত মেছের প্রামানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কবর থেকে লাশ উত্তোলনের ঘটনাটি তদন্তের অংশ হিসেবে মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 



















