পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল ৪৭ বিজিবি

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটকালে সীমান্তবর্তী মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান স্থানীয় দুর্গত মানুষের হাতে এই ত্রাণ তুলে দেন। পরবর্তীতে চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের অন্যান্য চরাঞ্চলেও বিজিবির টিম পৌঁছে পানিবন্দি বাকি পরিবারগুলোর মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন করে।
চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও পদ্মার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন। কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে, যা স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বড় স্বস্তি এনে দিয়েছে।
ত্রাণ বিতরণকালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার, ৪৭ বিজিবির অধিনায়ক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবির এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপের জন্য চরাঞ্চলের বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল ৪৭ বিজিবি

আপলোডের সময় : 07:44:53 pm, Wednesday, 16 September 2026