পলাশবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি মেম্বারের মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী এক সন্তানের জননী ছিলেন বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পর গ্রামজুড়ে তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
​প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় থানা পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

পলাশবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপলোডের সময় : 10:02:17 pm, Thursday, 17 September 2026