গাইবান্ধা সরকারি কলেজে নজরুলজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী-২০২৬ উদযাপন উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ।

নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি আরও গভীর করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়, নজরুলসংগীতভিত্তিক একক নৃত্য এবং ‘তারুণ্য ও নজরুল’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক ভাবধারাকে নিজেদের পরিবেশনা ও সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও দর্শনের চর্চা বাড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যায় কুষ্টিয়ার হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার

Verified by MonsterInsights

গাইবান্ধা সরকারি কলেজে নজরুলজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপলোডের সময় : 10:13:34 pm, Thursday, 17 September 2026